২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে আ.লীগ অফিসে আগুন

বিরোধীদলের অবরোধের মধ্যে ঝিনাইদহের কোটচাঁদপুর আওয়ামী লীগ অফিসে আগুন দেয়া হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 03:10 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ আগুন দেয়া হয় বলে কোটচাঁদপুর থানার ওসি শাহাজাহান আলী জানান।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কোটচাঁদপুর শহরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে ১৮ দলের নেতাকর্মীরা। ১২টার দিকে তাদের মিছিল শেষ হয়।

সাড়ে ১২টার দিকে কয়েকজন যুবক আওয়ামী লীগ অফিসে ঢুকে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসের আসবাবপত্র পুড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগ্রেড কর্মীরা আগুন নেভায়। এ ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।