মোড়েলগঞ্জে ধানক্ষেতে যুবকের লাশ
বাগেরহাটের মোড়েলগঞ্জে চিংড়ি ঘেরের পাশে ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রিয়াদ কাজী (২৫) ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের শহীদুল কাজীর ছেলে।
চিংড়ি ঘের নিয়ে বিরোধের জেরে রিয়াদকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
“পরে পুলিশ বেলা ১১টার দিকে রিয়াদের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আজিজ বলেন, “এক বছর আগে রিয়াদ রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া থেকে মোড়েলগঞ্জের জিউধরা এলাকায় চিংড়ির ব্যবসা করতে আসেন।”
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই চিংড়ি ঘের থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
