২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাউছিয়া মার্কেটে অগ্নিকাণ্ড

রাজধানীর গাউছিয়া সুপার মার্কেটে বুধবার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 01:06 AM

Updated : 23 Aug 2022, 07:30 PM

চতুর্থ তলায় একটি দোকানে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনা হয় বলে অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে সাড়ে ৮টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।