২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে কভার্ড ভ্যান-ট্রাকে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছলিমপুরে ছয়টি কভার্ড ভ্যান ও ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 01:05 AM

Updated : 23 Aug 2022, 07:30 PM

অবরোধের দ্বিতীয় দিন বুধবার রাত ১১টা থেকে সোয়া ১১টার মধ্যে মহাসড়কের ছলিমপুরের কাছে স্থানীয় সাংসদ আবুল কাশেম মাস্টারের বাড়ির কাছে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী এসব যানবাহনে আগুন দেয়া হয়।  

বার আউলিয়া মহাসড়ক পুলিশের সার্জন্ট সৈয়দ জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ছয়টি ট্রাক ও কভার্ড ভ্যানে আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, অবরোধকারীরা হঠাৎ মহাসড়কে উঠে এসব ট্রাক-কভার্ড ভ্যানে আগুন এবং বেশকিছু যানবাহন ভাংচুর করে পালিয়ে যায়।

অবরোধের প্রথম দিন মঙ্গলবার রাতে মহাসড়কের সীতাকুণ্ডে চারটি কভার্ড ভ্যানে আগুন দিয়েছিল অবরোধকারীরা।