২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে ভাংচুর-আগুন

বিরোধী জোটের টানা অবরোধের মধ্যে গাইবান্ধা ও নারায়ণগঞ্জে ভাংচুর চালিয়েছে অবরোধকারীরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 09:59 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

বুধবার বিভিন্ন সময়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রতিনিধিরা।

গাইবান্ধা: ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন বুধবার সকালে জেলার গোবিন্দগঞ্জে মুখে কাপড় বেঁধে একদল দূর্বৃত্ত স্থানীয় একটি ব্যাংকে ভাংচুর করে এবং  পেট্টোল বোমা ছোড়ে।

এ সময় ব্যাংকের সামনে রাখা একটি মোটরসাইকেল ভাংচুর করে তারা।

গোবিন্দগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম জানান, মুখে কাপড় বেঁধে একদল দূর্বৃত্ত ব্যাংকে ভাংচুর শেষে ব্যাংকটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে অবরোধকারীরা সড়কে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন দিয়ে ৭/৮টি হাতবোমা বিস্ফোরণ ঘটায়।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মঈনুর রহমান জানান,  আড়াইহাজারে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পেট্রোলসহ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন, হিরণ, আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে।

মুন্সীগঞ্জ: অবরোধের সমর্থনে বের করা বিএনপির মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেলে সড়কে অবস্থান নিয়ে কিছু সময় বিক্ষোভ করে তারা।

বুধবার সকাল ১১ থেকে ঘণ্টাব্যাপী শহরের হাটলক্ষীগঞ্জ এলাকার লঞ্চ টার্মিনাল ও থানারপুল চত্বরে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।