২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গাজীপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 08:38 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

এ ঘটনায় মেয়ের বাবা বুধবার রাতে জয়দেবপুর থানায় মামলা করেন বলে জানিয়েছেন জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান।

মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার বাঘিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তবে প্রভাবশালীদের ভয় ও বাধার মুখে বুধবার সন্ধ্যার আগে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তার বাবা।

শিশুটির বাবা জানান, মঙ্গলবার রাতে বাড়ির পাশে দাঁড়িয়ে ব্যাডমিন্টন খেলা দেখছিল।

এ সময় এলাকার প্রভাবশালী রুহুল আমীন মণ্ডলের কলেজ পড়ুয়া ছেলে পলাশ মণ্ডল (২৫) কৌশলে ওই মেয়েকে পাশের একটি ঘরে নিয়ে যায়।

“ধর্ষণ করার পর তার মুখের ভিতর বালু ঢুকিয়ে মাফলার দিয়ে বেঁধে রাখে।”

পরে গোঙানির শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পলাশকে ওই ঘর থেকে ‘পালিয়ে যেতে’ দেখেছে বলেও জানিয়েছেন শিশুটির বাবা।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী মহল ধামাচাপা দেয়ার চেষ্টা করে। মেয়েটির বাবাকে কিছু টাকা দিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে।

বুধবার সন্ধ্যায় গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইয়েদা সিদ্দিকা জানান, বুধবার সন্ধ্যায় মেয়েটিকে হাসপাতালে আনলে তাকে ভর্তি করা হয়। এ সময় প্যাথলজি বিভাগ বন্ধ হয়ে যাওয়ায় পরীক্ষা করা হয়নি।