২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পাওনাদারকে পিটিয়ে হত্যা

পাওনা টাকা চাওয়ায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই-এ এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 07:25 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বুধবার বিকালে এ ঘটনায় আব্দুল মজিদ জোয়ার্দ্দার (৪৫) নিহত হন। তিনি পার্শ্ববর্তী নাকোল গ্রামের ফটিক জোয়ার্দ্দারের ছেলে।

বর্তমানে ঝিনাইদহ শহরে থেকে ব্যবসা করতেন।

শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, আব্দুল মজিদ ভটাই বাজারের আক্কেল মোল্লার কাছে কাঠের টাকা পেতেন।

বিকাল ৪টার দিকে পাওনা টাকা চাইতে ভাটই বাজারে যান তিনি।

এ সময় দেনাদার আক্কেল মোলার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পাওনাদার ও তার লোকজন পিটিয়ে তাকে মারাত্মক আহত করে তাকে।

মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক বশিরুল আলম তাকে মৃত ঘোষণা করেন।