রাজশাহীতে আ.লীগের কর্মীসভায় হামলা
রাজশাহীর চারঘাট উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী কর্মীসভায় দুদফা হামলা চালিয়েছে বিএনপি-জামায়াত।
বুধবার সকালে শলুয়া ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী কর্মীসভায় বিএনপি-জামায়াত হামলা চালায় এক দফা পণ্ড হওয়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে দ্বিতীয় দফা হামলায় ফের সভাটি পণ্ড হয় বলে জানিয়েছেন চারঘাট মডেল থানার ওসি গোলাম মোতুর্জা।
তিনি বলেন, “এ সময় হামলাকারীরা তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
“এতে আওয়ামী লীগের নির্বাচনী কর্মীসভা পণ্ড হয়ে যায়।
“পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের কর্মীদের সংঘর্ষ বাধে। পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগের কর্মীরাও।”
সেখান থেকে পুলিশ ও র্যাবের পাহারায় সভার প্রধান অতিথি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহরিয়ার আলমকে সরিয়ে নেয়া।
সকাল ১০টা থেকে শলুয়া ডিগ্রী কলেজের হল রুমে শলুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রথম দফা কর্মীসভা শুরু হয়। সেখানে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল থেকে সেখানে হামলা করে ভাংচুর চালায় ১৮ দলের নেতাকর্মীরা।
এ সময় তারা স্থানীয় আওয়ামী লীগ নেতার চারটি মোটরসাইকেল ও কলেজের হল রুমের চেয়ার টেবিল ভাংচুর করে বলে ওসি জানান।
