২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ল বসত ঘর-দোকান

চট্টগ্রামের চান্দগাঁও থানার ফরিদা পাড়া এলাকায় আগ্নিকাণ্ডে নয়টি বসত ঘর ও দোকান পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 12:51 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অপারেটর বিশু দাশ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রায় আড়াই ঘণ্টা পর বুধবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে কালুর ঘাট ও চন্দনপুরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।  

বিশু দাশ জানান, আগুনে চারটি বসত ঘর ও পাঁচটি বিভিন্ন ধরনের দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।