অবরোধের আগুনে দগ্ধ চালকের মৃত্যু
বিরোধী দলের অবরোধে গাজীপুরে বাসে পেট্রোল বোমায় দগ্ধ হওয়ার ১৫ দিনের মাথায় এক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিসাধীন অবস্থায় আল আমিনের (২৪) মৃত্যু হয় বলে হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদশর্ক মোজাম্মেল হক জানান।
বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধের মধ্যে গত ৩ ডিসেম্বর গাজীপুর কলম্বিয়া গার্মেন্টেসের সামনে বাসে পেট্রোল বোমা ছোড়া হলে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন আল আমিন।
এ নিয়ে হরতাল-অবরোধের আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।
