মাগুরায় প্রতিমা ভাংচুর
মাগুরার মহম্মদপুর উপজেলা দুটি মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে উপজেলার দীঘা ইউনিয়নের পচুড়িয়া গ্রামের সার্বজনীন কালী মন্দির ও একই গ্রামের সুশান্ত মাস্টারের পারিবারিক মন্দিরে এ ভাংচুরের ঘটনা ঘটে।
মহম্মদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কানু তেওয়ারী জানান, সার্বজনীন কালী মন্দিরে চারটি ও একই গ্রামের সুশান্ত মাস্টারের বাড়ির মন্দিরে একটি শিব প্রতিমা ভাংচুর করে অজ্ঞাত দুর্বৃত্তরা।
এ ঘটনার পর মঙ্গরবার মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান. ওসি মনিরুর ইসলামসহ পূজা উদযাপন পরিষদের নেতারা মন্দির দুটি পরির্দশ করেন।
মহম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মন্দিরগুলোর নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
