টেকনাফে ইয়াবাসহ যুবক আটক
কক্সবাজারের টেকনাফ থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
মঙ্গলবার সকালে সাবরাং ইউনিয়নের ওবিএম ঘাট এলাকায় অভিযান চালিয়ে হাশেম আলীকে (২৫) আটক করা হয়।
হাশেম টেকনাফ পৌরসভার শিলবুনিয়া পাড়ার আবুল কাশেমের ছেলে।
বিজিবি ৪২ ব্যাটালিয়নের উপ-পরিচালক ক্যাপ্টেন এইচ কামরুল হাসান জানান, সাবরাং বিওপির নায়েব সুবেদার মো. হুমায়ন কবিরের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ হাশেমকে আটক করে।
এ ব্যাপারে মামলা করে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
