নোয়াখালীতে যুবকের লাশ উদ্ধার
নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিহত মো. আজাদ (২৩) নাজিরপুরের মো. আক্কাছ মিয়ার ছেলে।
বেগমগঞ্জ থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নাজিরপুর এলাকায় একটি খালে তার লাশ পাওয়া যায়।
“ভোরের দিকে ওই পথ দিয়ে যাওয়ার সময় বাস বা ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,” বলেন তিনি।
ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
