২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া আ. লীগ অফিসের সামনে বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়া শহরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 10:16 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

সোমবার সন্ধ্যা ৭টায় শহরের হালদার পাড়ায় এ হামলায় কেউ আহত হয়নি।

এ ঘটনায় কাউকে চিহ্নিত কিংবা আটকও করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, পুলিশ পাহারা থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত মুখে কাল কাপড় বেঁধে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে চারটি হাতবোমা ছুড়ে পালিয়ে যায়।

এরমধ্যে তিনটি বিস্ফোরিত হলেও একটি অবিস্ফোরিত থাকে।

এ সময় পুলিশ কয়েকরাউন্ড গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন।

জেলা আওয়ামী লীগ ও ১৪ দলের সমন্বয়ক আমানুল হক সেন্টু জানান, বিএনপি-জামাতের চলমান জ্বালাও পোড়াও কর্মসূচির অংশ হিসেবেই তারা এ হামলা করেছে।