২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় আশ্রমে অগ্নিসংযোগ

দেশব্যাপী জামায়াত ও শিবিরের সহিংসতার মধ্যে নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি আশ্রমে আগুন দিয়েছে দুর্বত্তরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 10:04 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুখচর ইউনয়নের দাসপাড়ায় শ্রীশ্রী রাধা গবিন্দ সেবা আশ্রমে এই ঘটনা ঘটে।

তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

আশ্রমের সভাপতি ভগিরথ চন্দ্র কাহার জানান, আশ্রমে আকষ্মিক আগুন দেখে স্থানীয়রা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনলেও মূল্যবান সামগ্রী ও আসবাবপত্র পুড়ে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে রাব্বি জানান, আশ্রমে আগুন দেয়ার খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) স্বপন ভৌমিকের নেতৃত্বে ঘটনাস্থলে একদল পুলিশ পাঠানো হয়েছে।

যুদ্ধাপরাধীর বিচার বন্ধের দাবিতে গত বছর থেকে সহিংস হয়ে ওটে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। এরমধ্যে গত ২৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর আন্দোলনের অজুহাতে তারা নতুন করে সহিংসতায় নামে।

সর্বশেষ গত বৃহস্পতিবার আব্দুল কাদের মোল্লার ফাঁসির পর দেশব্যাপী তারা আওয়ামী লীগ, ধর্মীয় সংখ্যালঘুর বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ, রেল লাইন উৎপাটন, গাছ কেটে সড়ক অবরোধ, পুলিশের উপর হামলাসহ হত্যাকাণ্ড চালাচ্ছে।