২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে সংবর্ধনায় যাচ্ছেন না মুক্তিযোদ্ধারা

লক্ষ্মীপুরের কমলনগরে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 08:55 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

জামায়াত শিবিরের মিছিল থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিসে ভাংচুর, লুট ও অগ্নিসংযোগের ঘটনায় প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তারা।

মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফারুক ও আবু তাহের জানান, মঙ্গলবার রাতে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের খবর এলে জামায়াত-শিবির নেতাকর্মীরা কমলনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলা চালায়।

তারা কার্যালয়ে অগ্নিসংযোগ, আসবাবপত্র ভাংচুর করে এবং লুটপাট চালায়।

এ ব্যাপারে পুলিশ, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসককে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ তাদের।

তাই বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের  সিদ্ধান্ত নেন মুক্তিযোদ্ধারা।

বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তারা।

কমলনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল আওয়াল জানান, মুক্তিযোদ্ধাদের অফিসে হামলার পর ইউএনও অফিসের স্টাফ সেখানে গেছে। তাছাড়া জেলাব্যাপী সরকারি অফিসে হামলা হচ্ছে।

“আমি নিজে থানার ওসিকে বলেছি প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার জন্য।”