ড্রাইভিং শিখতে গিয়ে ২ যুবকের মৃত্যু
নোয়াখালীর চাটখিলে মোটরসাইকেল ড্রাইভিং শিখতে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার হীরাপুর মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন হীরাপুর গ্রামের প্রয়াত ইলিয়াছ মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (২২) ও শীর আহমেদের ছেলে মহিন উদ্দিন (১৬)।
চাটখিল থানার ওসি ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে জানান, সকালে জাহিদুল ও মহিন মোটরসাইকেল নিয়ে ড্রাইভিং শিখতে বের হন।
জাহিদুল মোটরসাইকেল চালানোর সময় রাস্তার পাশে গাছে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়, বলেন ওসি।
তিনি আরো বলেন, আহত মহিনকে নোয়াখালী মেডিকলে কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকায় নেয়ার পথে বিকাল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।
