২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্লাউড কম্পিউটিং’ নীতিমালা প্রণয়নের দাবি

বাংলাদেশে ‘ক্লাউড কম্পিউটিং’ নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 06:29 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

রোববার ডিসিসিআই আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সবুর খান এ আহ্বান জানান ।

‘ইনফর্মেশন ইকোনমি রিপোর্ট ২০১৩’ প্রকাশ উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলেনের আয়োজন করা হয় ।

সবুর খান বলেন, “বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ক্লাউড কম্পিউটিং সার্ভার স্থাপন করা সম্ভব নয়। এ জন্য সরকারের একটি সঠিক নীতিমালা তৈরি করা প্রয়োজন।”

ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও নানা এপ্লিকেশনকে কোনো সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার একটি মডেল। অর্থ্যাৎ কম্পিউটার ও ডেটা স্টোরেজ সহজে, ক্রেতার সুবিধামতো চাহিবামাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেয়ার পদ্ধতিই হলো ক্লাউড কম্পিউটিং।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের উন্নত দেশে প্রতি ১০০ জনে ২৮ জন উচ্চগতির স্থায়ী ব্রডব্যান্ড সেবা ব্যাবহার করে। বাংলাদেশে এ হার দশমিক ৩ জন ।

অপরদিকে বাংলাদেশের প্রতি ১০০ জনে দশমিক ৫ জন মোবাইল ব্রডব্যান্ড সেবা ব্যবহার করেন। উন্নত বিশ্বে এ সংখ্যা ১০০ জনে ৬৭ জন ।   

‘ইনফর্মেশন ইকোনমি রিপোর্ট ২০১৩’ জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনসিটিএডি এর একটি বার্ষিক প্রতিবেদন ।এই প্রতিবেদনে সংস্থাটি প্রতিবছর বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তি সংক্রান্ত সেবা ও অবকাঠামোয় দেশগুলোর অবস্থান তুলে ধরে।