২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা মামলার রায় আগামী বছর’

বাংলাদেশের সঙ্গে ভারতের সমুদ্রসীমা বিরোধ মামলার রায় আগামী বছরের মাঝামাঝি সময়ে হবে বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 06:07 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

রোববার দুপুরে চাঁদপুর শহরের বাসভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক আদালতে এ মামলা চলছে।

ওই মামলায় বাংলাদেশের বিজয় সুনিশ্চিত বলে আশা করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

দীপু মনি জানান, গত ৯ ও ১০ ডিসেম্বর বাংলাদেশ পক্ষ শুনানিতে অংশ নিয়েছে। তিনি এবং বর্তমান পররাষ্ট্র মন্ত্রীও এ শুনানিতে অংশ নেন।

আগামী ১৮ ডিসেম্বর আবার দুপক্ষের শুনানি হবে। এরপরই রায় দেয়ার সময় নির্ধারণ করা হবে।

বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের খ্যাতনামা ছয়জন আইনজীবী মামলা পরিচালনা করছেন বলে তিনি জানান।

দীপু মনি বলেন, ভারত চেয়েছিল বাংলাদেশকে সমদূরত্বের ভিত্তিতে হিস্যা দিতে। কিন্তু বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে হিস্যা চাওয়ায় মামলায় যেতে হয়।