২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পেট্রোল বোমাসহ দুই শিবিরকর্মী আটক

ফরিদপুর শহরে পেট্রোল বোমাসহ দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 03:41 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

রোববার সকালে হরতাল চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কের খাবাসপুর থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন জামাল (২২) ও রাবিকুল (২০)।

কোতোয়ালি থানার পরির্দশক (তদন্ত) মো. আমিনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপনে খবর পেয়ে দুটি পেট্রোল বোমাসহ তাদের আটক করা হয়।

তাদেরকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মানবতাবিরোধী যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে সারাদেশে হরতাল করছে জামায়াতে ইসলামী।

দেশের বিভিন্ন স্থানে নাশকতাও চালাচ্ছে তারা।