৩ দিন পর পত্রিকা
হরতাল-অবরোধের মধ্যে তিন দিন পর শনিবার গাইবান্ধায় জাতীয় দৈনিকগুলো পৌঁছেছে।
বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার গাইবান্ধায় কোনো জাতীয় পত্রিকায় আসেনি।
এছাড়া রংপুর কিংবা বগুড়া থেকে প্রকাশিত কোনো আঞ্চলিক পত্রিকাও পৌঁছেনি বলে সংশ্লিষ্টরা জানান।
গাইবান্ধার সংবাদপত্র এজেন্ট আব্দুর রহমান শেখ জানান, এই তিন দিন সকাল থেকে হকাররা এসে দীর্ঘ সময় পত্রিকার জন্য অপেক্ষা করে সন্ধ্যায় খালি হাতে বাড়ি ফিরে গেছেন।
তিনি জানান, ১৮ দলের অবরোধে সিরাজগঞ্জে পত্রিকাবাহী গাড়ি আটকা পড়ে এবং পত্রিকাসহ সেখান থেকেই আবার গাড়িটি ঢাকায় ফিরে যায়।
গাইবান্ধা সংবাদপত্র হকার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক জানান, পত্রিকা না আসায় গ্রাহকরা বার বার তাদের কাছে পত্রিকার জন্য তাগিদ দিয়েছেন।
