২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির পর গাইবান্ধার পলাশবাড়িতে ঢাকা-রংপুর মহাসড়কে অবরোধের ২৯ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 04:29 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

শনিবার সকালে উপজেলার বিটিসি এলাকা থেকে জুনদহ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানের গাছ সরিয়ে ফেলার পর যান চলাচল শুরু হয় বলে পুলিশ জানিয়েছে।

পলাশবাড়ি থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, ১৮ দলের অবরোধ শুক্রবার ভোর ৬টায় শেষ হলেও গাইবান্ধায় রংপুর-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কের উপর প্রায় শতাধিক গাছ কেটে সড়ক অবরোধ করে রাখে জামায়াত-শিবির কর্মীরা। এতে শনিবার সকাল ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।

গাছগুলো মহাসড়ক থেকে সরিয়ে ফেলার পর যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

তিনি আরো জানান, এদিকে গাড়ি চলাচল শুরু হলেও বেলা সোয়া ১১টার দিকে পলাশবাড়ি উপজেলা সদরের ব্র্যাক এলাকায় ৮/১০টি গাড়ি ভাংচুর করেছে।