২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ছোট ভাইয়ের হাতে যুবক খুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে  খুন হয়েছেন বড় ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 03:32 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় নিহত রাসেল মিয়া (২২) ওই এলাকার চাঁন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাসেলের সঙ্গে তার মায়ের বাগবিতণ্ডা হয়। এতে ছোট ভাই মফিজুল ক্ষুদ্ধ হয়ে রাসেলের ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর পুলিশ ছোরাসহ মফিজুলকে আটক করেছে।

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।