২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ শহর থেকে এক ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 02:39 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

শনিবার বেলা ১টার দিকে আলামিন নগর এলাকার একটি ডোবা থেকে জলিল মণ্ডলের (৪০) লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জলির শহরের পশ্চিম দেওভোগ এলাকার বাসিন্দা। তিনি জমি কেনাবেচার ব্যবসা করতেন।

সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান,  ডোবায়  বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ খবর দেয়। পরে পুলিশ গিয়ে  লাশ উদ্ধার করে। জলিলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে ওসি আরো বলেন, জমি নিয়ে এলাকার কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল। এই নিয়ে গত ৯ ডিসেম্বর  আদালতে ৭ ধারায় একটি মামলা দায়ের করেন তিনি।

এর পরের দিন কে বা কারা বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে জলিল  নিখোঁজ ছিলেন। এই ঘটনায়  পরিবারের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন।