খাগড়াছড়িতে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মাটিরাঙ্গা থানার ওসি মাইনুদ্দিন জানান, শনিবার বেলা পৌণে ১১টার দিকে নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি মাইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিপরীত দিকে থেকে আসা লাকড়িবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন যুবকের।
লাশ ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান ওসি।
