২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভুল তথ্য দেয়ায়’ রেল নিয়ন্ত্রক বরখাস্ত

জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রাতে রেল চলাচল নিয়ে গণমাধ্যমে ‘ভুল তথ্য’ দেয়ার অভিযোগে প্রধান রেল নিয়ন্ত্রক (ঢাকা) মো. জহিরুল হককে সাময়িক বরখাস্ত করেছে রেলপথ মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 04:17 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

বৃহস্পতিবার রাতে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির পর বিভিন্ন গণমাধ্যমে জহিরুল হককে উদ্ধৃত করে বলা হয়, নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ঢাকার সঙ্গে সব অঞ্চলের রেল যোগাযোগ স্থগিত করা হয়েছে।   

শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক থাকালেও এ ধরনের ‘ভুল তথ্য’ দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করায় জহিরুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক সাময়িক বরখাস্তের এ নির্দেশ দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।