শেরপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
শেরপুর-জামালপুর মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার সকালে মহাসড়কের কুলুরচর নামক স্থানে এ দুর্ঘটনায় নিহত আলাল উদ্দিন (৩৫) ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া গ্রামের সুক্কু মিয়ার ছেলে।
এ ঘটনায় আহত তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
“শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের কুলুরচরের কাছে তাকে বহনকারী অটোরিকশাটির সঙ্গে একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আলাল যশোর সেনানিবাসের ৮ ইঞ্জিনিয়ারিং কোরে ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন বলে এসআই আরিফ জানান।
এ ব্যাপারে শেরপুর সদর থানায় মামলা হয়েছে।
