২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে কয়েল কারখানায় অগ্নিকাণ্ড

টঙ্গীর বিসিক শিল্প নগরীতে মালা দেশ ইন্টারন্যাশনাল নামে একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 09:39 AM

Updated : 23 Aug 2022, 07:28 PM

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান, শুক্রবার সকাল সোয়া ৬টার টার দিকে ওই কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে টঙ্গী, সদর দপ্তর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে সকাল ৮টার দিকেও কারখানার ভেতরে বিচ্ছিন্নভাবে কিছু অংশ জ্বলছিল বলে জাকির হোসেন জানান।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।