শেকৃবির ভর্তি পরীক্ষা আবার স্থগিত
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ১৪ ডিসেম্বর অনুষ্ঠেয় প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবার স্থগিত করা হয়েছে।
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ১৪ ডিসেম্বর অনুষ্ঠেয় প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবার স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালেয়ের জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
গত ২৯ নভেম্বর ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিরোধী দলের অবরোধের কারণে তা পিছিয়ে দেয়া দিয়ে ১৪ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।দ্বিতীয় দফায় নির্ধারিত পরীক্ষাও বৃহস্পতিবার স্থগিত করা হলো।
বশিরুল ইসলাম বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে।”
এ বছর শেকৃবির তিনটি অনুষদে পাঁচশ আসনের বিপরীতে ১৫ হাজার ৯৪৬ জনের ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে।
এবার কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
