২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ মান্নানের বগুড়ার বাড়িতে অগ্নিসংযোগ

সাংসদ আবদুল মান্নানের বগুড়া শহরের কলোনি এলাকার বাসায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা।

জিয়া শাহীন

. বগুড়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 08:10 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ আগুন দেয়। আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আবদুল মান্নান বগুড়া-১, সোনাতলা-সারিয়াকান্দি, আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি গতবার প্রথম সাংসদ নির্বাচিত হন। দশম সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ থেকে প্রার্থী হচ্ছেন।

বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান (সদর ও মিডিয়া) জানান, সংসদ সদস্য আবদুল মান্নানের বাসায় আগুন ধরিয়ে দেওয়ার পর ফায়ার সার্ভিস সহ পুলিশ ঘটনাস্থলে এসেছে।

দূর্বৃত্তদের খোঁজে পুলিশ আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে। একই সাথে আগুন নেভানোর কাজ চলছে বলে জানান তিনি।