নীলফামারীতে জামায়াত-শিবিরের হামলা, ভাংচুর
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা থেকে আশংকাজনক রোগী নিয়ে রংপুর যাওয়ার পথে নীলফামারীর জলঢাকা উপজেলার সাইডনালা নামকস্থানে জামায়াত-শিবিরের কর্মীরা একটি অ্যাম্বুলেন্স ভাংচুর করেছে।
প্রত্যক্ষদর্শিরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে অ্যাম্বুলেন্সটি আটক করে চালককে মারপিট করে ভাংচুর করে। এরপর সেটিকে আর রংপুর মেডিকেলের পথে যেতে না দিয়ে পুনরায় দেবীগঞ্জে ফিরে যেতে বলা হয়।
এদিকে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় পুনঃবিবেচনার আবেদন খারিজ হওয়ার পর নীলফামারীর জলঢাকায় জামায়াত শিবির সহিংস হয়ে এ ঘটনা ঘটায়।
তারা জলঢাকার বিভিন্ন সড়কের সরকারি গাছ কেটে সড়ক অবরোধ করে বলে জানিয়েছেন জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান।
