২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা 

বিরোধী দলের অবরোধের মধ্যে ফরিদপুরে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়েছে শিবিরকর্মীরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 04:33 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

বিরোধীদলের ৬ দিনের অবরোধের শেষ দিনে বৃহস্পতিবার শহরের নিলটুলী মুজিব সড়কের সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

তবে এতে কেউ আহত হননি বলে সহকারী পুলিশ সুপার জাকির হোসাইন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর ২টার দিকে পুলিশের একটি গাড়ি মুজিব সড়ক দিয়ে যাওয়ার সময় শিবিরকর্মীরা দুটি পেট্রোল বোমা ছোড়ে। তবে বোমা দুটি সড়কের ওপর বিস্ফোরিত হয়।  

এ সময় শিবিরকর্মীরা একটি ইজিবাইক ভাংচুরের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।