২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতবোমাসহ জবি ছাত্র আটক  

পুরান ঢাকায় ১০টি হাতবোমাসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 04:19 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

বৃহস্পতিবার লক্ষ্মীবাজারের মহানগর মহিলা কলেজের সামনে থেকে আটক মেহেদী হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র।

পুলিশ ও সাংবাদিকদের সামনে মেহেদী নিজেকে শিবিরকর্মী বলে স্বীকার করেন। আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তার সাজা হয়েছে বলে সূত্রাপুর থানার ওসি খলিলুর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাবলেন, দুপুর সোয়া ২টার দিকে পুলিশের সন্দেহ হলে মেহেদীর ব্যাগ তল্লাশি করে ১০টি ককটেল পাওয়া যায়। এরপর তাকে আটক করে থানায় নেয়া হয়।

মেহেদী হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্র সংগঠনের উপ অর্থ সম্পাদক বলে জানিয়েছেন সাংস্কৃতিক কেন্দ্রের দপ্তর সম্পাদক মো. সাকিবুল ইসলাম।