রাজধানীর ওসমানী উদ্যানে শিশুর লাশ
রাজধানীর ওসমানী উদ্যান থেকে একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পথচারীরা উদ্যানের পশ্চিমপাশের একটি ড্রেনে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
ঘটনাস্থলে উপস্থিত শাহবাগ থানার এসআই সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুটির বয়স প্রায় তিন বছর হবে।
তার গায়ে চেকশার্ট ও তার উপরে একটি হাফহাতা গেঞ্জি ছিল। লাশে সামান্য পচন ধরেছে বলে জানান তিনি।
