২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে পেট্রোল বোমাসহ তিন বিএনপিকর্মী আটক

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা থেকে পেট্রোল বোমাসহ তিন বিএনপিকর্মীকে  আটক করেছে পুলিশ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 04:05 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

আটককৃতরা হলেন- মানিকছড়ির গুচ্ছগ্রামের মো. ফরিদের ছেলে কামাল হোসেন (১৮), একই এলাকার মো. ইউছুফের ছেলে জহিরুল ইসলাম (১৯) ও জামাল হোসেনের ছেলে মো. আলমগীর।

এরা তিনজনই বিএনপিকর্মী বলে জানিয়েছেন মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী।

তিনি বলেন, বুধবার রাত ১১টার দিকে উপজেলার আমতলী এলাকায় একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালানোর সময় কামালকে পুলিশ ধাওয়া করে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুসারে ভোরে জিয়া নগর এলাকা থেকে জহিরুল ও আলমগীরকে আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।