২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় লেগুনাযাত্রী নিহত

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন ইস্পাহানি মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 04:17 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

বুধবার সকালের এ দুর্ঘটনায় আরো চার জন আহত হন।

নিহত যুবকের নাম মো. রাকিব (২০)। তিনি নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের মফিজের কলোনির মো. মনিরের ছেলে।

আহত অন্য চারজন হলেন নাসিমা আক্তার (৩০), নাসিমার ছেলে আবু তাহের নিলয় (৮), লেগুনা চালক জাহিদ আলী (২৮) ও আজহার (৬০)।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর ইস্পাহানি মোড়ে একটি লেগুনাকে (হিউম্যান হলার) ধাক্কা দেয় একটি ট্রাক। এতে পাঁচজন আহত হন।

আহতদের সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোহাম্মদ সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় রাকিব সকাল ১০টার দিকে মারা যান।

আহত নাসিমা আক্তারের স্বামী আবু হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমার স্ত্রীর মেরুদণ্ডের কয়েকটি হাড় ভেঙ্গে গেছে এবং ছেলে নিলয়ের মাথায় আঘাত পেয়েছে।