সাতক্ষীরায় নৈশপ্রহরী খুন
সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠিতে দুর্বৃত্তের হামলায় এক নৈশপ্রহরী নিহত হয়েছেন।
নিহত আব্দুল হামিদ বিশ্বাস (৫২) বলাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
সদর থানার ওসি ইনামুল হক সাংবাদিকদের জানান, রাতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হামিদ বুধবার সকাল সোয়া ৬টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মঙ্গলবার রাত ৯টার দিকে মাধবকাঠি বাজারের কাছে পাঁচরকি এলাকা থেকে আহত ও সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে এলাকাবাসী। দুর্বৃত্তরা পিটিয়ে তার বাঁ হাত ও বাঁ পা ভেঙে দেয়।
কি কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
