কারাগারের সামনে বোমা বিস্ফোরণ
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের ঘোষণা আসার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে চারটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে কেন্দ্রীয় কারাগারের নাজিমুদ্দীন রোড সংলগ্ন এলাকার প্রাচীর থেকে ৫০ গজ দূরে নিরব হোটেলের সামনে এ বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় কেউ আহত হয়নি।
অবশ্য কারা কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করার পর আব্দুল কাদের মোল্লার আইনজীবীদের আবেদনে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
মৃত্যুদণ্ড কার্যকর বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত রাখার আদেশ দেয়া হয়েছে।
