২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরের ধান ক্ষেত অস্ত্র উদ্ধার

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ধান ক্ষেত থেকে একটি রিভালবার ও একটি সাটারগান উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 04:40 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

মঙ্গলবার চণ্ডিপুর গ্রামে এ অস্ত্রগুলো পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

বিরামপুর থানার এসআই বজলুর রশিদ জানান, উদ্ধার অস্ত্রের সঙ্গে গুলি পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পলিপ্রায়গপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে জানান, সকালে কয়েকজন আদিবাসী ক্ষেতে ধান কাটতে গিয়ে অস্ত্র দুটি দেখে তাকে জানান।

এরপর তিনি বিষয়টি পুলিশকে জানান।