টঙ্গীতে ঝুট কাপড়ের গুদাম পুড়ে ছাই
টঙ্গীর মন্নুগেইট এলাকায় আগুনে পুড়ে গেছে গার্মেন্টের ঝুট কাপড়ের একটি গুদাম।
মঙ্গলবার ভোর ৫টার দিকে নন্দলাল কুমারের মালিকানাধীন ওই গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ফায়ার স্টেশনের কর্মকর্তাদের ধারণা।
আগুনে গুদামে থাকা ঝুট কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
