২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজলায় আগুনে পুড়েছে চারটি দোকান

বরিশালের হিজলা উপজেলায় আগুনে পুড়ে গেছে চারটি দোকান।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 12:50 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

সোমবার গভীর রাতে উপজেলা সদরের টেকেরবন্দর বাজারে এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে পুলিশ।

হিজলা থানার ওসি শওকত আনোয়ার জানান, রাত ১টার পর কোনো এক সময় বাজারে শোভন ইলেকট্রনিক্স নামে একটি দোকানে আগুন লাগে। পরে তা পাশের তিনটি দোকানে ছড়িয়ে পরে।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানগুলো পুড়ে যায় বলে ওসি জানান।

বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ইসমাইল হোসেন রাঢ়ী জানান, এ ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।