গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি প্রাইভেটকার ও স্কুটারের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে গড়গড়িয়া নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ হোসেন (৩৫) গাজীপুর সদরের ভবানীপুরের আব্দুর রহমানের ছেলে। আহতদের গাজীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ওসি সানোয়ার হোসেন জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে গাজীপুরগামী একটি স্কুটার গড়গড়িয়া নতুন বাজার এলাকায় দুপুর পৌনে ২টার দিকে পৌঁছলে পেছন থেকে আসা একটি প্রাইভেটকার স্কুটারটিকে ধাক্কা দিয়ে চলে যায়।
এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান স্কুটারের ওপর দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই ফরিদ মারা যান। হাতাহত সবাই স্কুটারযাত্রী বলে জানান ওসি।
