২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রসহ আটক ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 04:48 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাণ্ডারিটোলা থেকে তাদের আটক করা হয়।

সীতাকুণ্ড থানার এসআই রেহেনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার শুকলাল হাট মাণ্ডারিটোলা এলাকায় সিএনজি চালিত অটো রিক্সায় তল্লাশি চালিয়ে পুলিশ একটি এক নলা বন্দুকসহ ইউসুফ (৪২), আব্দুর রহমান (২০) ও ফারুককে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।

তিনি বলেন, ইউসুফ ও রহমানের বাড়ি মিরসরায় উপজেলার জোরারগঞ্জে, ফারুকের বাড়ি বারৈয়াহাটে।