বেবী মওদুদকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাংবাদিক ও সংসদ সদস্য বেবী মওদুদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, শেখ হাসিনা রোববার রাতে হাসপাতালে গিয়ে বেবী মওদুদের পাশে কিছু সময় অবস্থান করেন। তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি।
সংসদ সদস্যের সুষ্ঠু চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নিতে কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর বেবী মওদুদ গত কিছু দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন।
