চবিতে মঙ্গলবার ধর্মঘট ছাত্রদলের
কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল।
বিরোধী দলের অবরোধের মধ্যে রোববার চবি ছাত্রদলের পক্ষ থেকে এই কর্মসূচি ডাকা হয়।
চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদ ছাড়াও দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সহাবস্থানের দাবিও এ ধর্মঘটে রয়েছে।
এছাড়া তাদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা নির্যাতনের প্রতিবাদও দাবির মধ্যে রয়েছে বলে জানান তিনি।
