২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পুলিশের গড়িতে পেট্রোল বোমা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুলিশের গাড়িতে পেট্রাল বোমা মেরেছে ‘জামায়াত-শিবিরকর্মীরা’।

ফরিদপুর প্রতিনিধি

)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 07:54 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

শনিবার রাতে এ হামলা হয় বলে জানিয়েছেন বোয়ালমারী থানার ওসি রুহুল আমীন।

তিনি বলেন, “চালিনগর এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে জামায়াত-শিবিরের সমর্থকরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।”

এ ঘটনায় কেউ হতাহত না হলেও মাইক্রোবাসের আংশিক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

তিনি আরো জানান, শনিবার রাত ৩টার দিকে একটি মামলার আসামি শিবিরকর্মী হাবিবকে (২৫) পুলিশ তার চালিনগর এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে মাইক্রোবাসে করে ফিরছিল।

মাইক্রোবাসটি চালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে জামায়াত-শিবিরের কর্মীরা তাদের মাইক্রোবাস লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

এর মধ্যে একটি বোমা মাইক্রোবাসের মধ্যে বিস্ফোরিত হয়।

এরপর ওই এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি।