টেকনাফে ইয়াবাসহ যুবক আটক
কক্সবাজারের টেকনাফে প্রায় সাড়ে ১৩ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্বডার র্গাড বাংলাদেশ-বিজিবি।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর লামার চর এলাকায় এ অভিযান চালিয়ে মোহাম্মদ রফিককে (২৯) আটক করা হয়।
এ সময় একটি কাঠের নৌকাও জব্দ করা হয়েছে।
রফিক হ্নীলা ইউনিয়নের পশ্চিম দরগাহ পাড়া এলাকার ওয়াহিদুর রহমানের ছেলে।
বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিজিবির কোম্পানী কমান্ডার সিরাজুল ইসলামের নেতৃত্বে বিজিবির সদস্যরা রফিককে আটক করেছে।
মাদক আইনে মামলা করে রফিককে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
