২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সোমবার হরতাল

বিএনপির আধাবেলা হরতালের মধ্যেই কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রদল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 06:20 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

রোববার জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুন জানান,  কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদসহ ছাত্রদলের  নেতাকর্মীদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান করা হয়েছে।

এর আগে তত্ত্বাবধায়ক সরকার ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদককে কারাগারে পাঠানোর প্রতিবাদে আধাবেলা হরতাল আহ্বান করে বিএনপি।

জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান বলেন, গত বৃহস্পতিবার নগরীর পোর্টরোড এলাকায় ১৮ দলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীনসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

ওই মামলায় রোববার আদালতে হাজির হয়ে আবুল কালাম শাহীন জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।