২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় সোমবার হরতাল

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও ১৮ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বরগুনায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 06:04 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

রোববার জেলা বিএনপির সভাপতি মাহাবুবুল আলম ফারুক মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৬ নভেম্বর তারা শান্তিপূর্ণ মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। ওই ঘটনায় পরিকল্পিতভাবে বাসে আগুন দেয়ার মিথ্যা মামলায় তাদের জড়ানো হয়েছে।

তিনি বলেন, এ দুই মামলায় গ্রেপ্তারের ভয়ে তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন।