২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার অভিযোগে ৬৭ শ্রমিক বরখাস্ত

কারখানায় নাশকতা পরিকল্পনার অভিযোগে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার ৬৭ জন শ্রমিককে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 05:50 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

রোববার বেরন এলাকার ‘ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেডের’ মূল ফটকে এ শ্রমিককের নামের তালিকা টাঙিয়ে দেয়া হয়।

অব্যাহত শ্রমিক অসন্তোষের কারণে গত ৪দিন ধরে কারখানাটি বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ আশুলিয়া জোনের পরিদর্শক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাংচুর ও আন্দোলনের নামে নাশকতা পরিকল্পনার অভিযোগে এ ৬৭ শ্রমিককে বরখাস্ত করা হয়।

বরখাস্ত শ্রমিকদের বিজিএমইএ-এর নিয়ম অনুযায়ী সকল পাওনা পরিষোধ করার ঘোষণা দিয়েছে কারখানা কর্তৃপক্ষ, বলেন তিনি।

তবে বরখাস্ত হওয়া শ্রমিক ফাতেমা আক্তার, মাহমুদা, হালিমা, সুমি আক্তার, কামরান হোসেন, সুমন মিয়া, ফারুক হোসেনসহ অনেকেই জানান, কারখানা কর্তৃপক্ষ প্রকৃত অপরাধীদের শাস্তি না দিয়ে নিরীহদের বরখাস্ত করার নোটিশ ঝুলিয়েছে।

তারা এ নোটিশ মানবে না বলেও জানান।

এ সময় শ্রমিকরা কারখানা ফটকে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।